April 9, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিপিএল : টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

বিপিএল : টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

এবারের বিপিএলে গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে টিকিট করতে হবে ২ হাজার টাকায়। শনিবার শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার।

অনলাইনে দুটি প্ল্যাটফর্মে কেনা যাবে টিকিট, ঝযড়যড়ু.পড়স ও টপধংয। এ ছাড়া টিকিট কেনা যাবে বুথ থেকেও। মিরপুরে দুটি বুথে বিক্রি হবে টিকিট। একটি সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে, আরেকটি শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে পাওয়া যাবে টিকিট।

ঢাকায় এবার বিপিএলের খেলা হবে তিন পর্বে। শনিবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এই ধাপে। ঢাকায় দ্বিতীয় পর্ব ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি। সেই পর্বের টিকিট পাওয়া যাবে ২০ জানুয়ারি থেকে। ১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া তৃতীয় পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারি থেকে।

বিপিএলে এবার টিকিটের ক্যাটেগরি থাকছে আরও তিনটি। শেড দেওয়া গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। এই মূল্য শুধু প্রাথমিক পর্বের জন্য। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের টিকিটের মূল্য জানানো হবে পরে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও একই মানের গ্যালারির জন্য টিকিটের মূল্য থাকবে একইরকম। সিলেটে টিকিট পাওয়া যাবে ম্যাচের ভেন্যু অথবা বিভাগীয় স্টেডিয়ামের কোনো একটিতে, যা নিশ্চিত করা হবে পরে। বিক্রি শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি। চট্টগ্রামে টিকিট পাওয়া যাবে ম্যাচের ভেন্যুতে ও এমএ আজিজ স্টেডিয়াম বুথে। বিক্রি শুরুর সম্ভাব্য তারিখ ২৪ জানুয়ারি।

Share Button

     এ জাতীয় আরো খবর