January 19, 2026, 2:50 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নিজের চিতা নিজেই সাজালেন বৃদ্ধা

নিজের চিতা নিজেই সাজালেন বৃদ্ধা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

ঘটনাটি পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুর জেলার কাগাল তহশিলের বামানি গ্রামে। নিজ হাতে চিতা সাজিয়ে সেই চিতায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটিয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত ৯০ বছরের এক বৃদ্ধা। বৃদ্ধার নাম কাল্যাভ্যাদাদু কাম্বলে। ঘটনাটি ১৩ নভেম্বর রাতের। বৃদ্ধা থাকতেন তাঁর নিজের বাড়িতে। ৫৭ বছরের পুত্র থাকতেন পাশে অন্য বাড়িতে। এদিন রাতে তাঁর এক নাতনি এসে তাঁকে খাবার দিয়ে যায়। খাবার খেয়ে বৃদ্ধা নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। তারপর ঘরের কাঠ দিয়ে নিজের চিতা সাজান। চিতায় কাঠের সঙ্গে গোবর ও কেরোসিন ঢেলে দেন, যাতে দ্রুত আগুন লাগে। এরপর নিজে চিতায় উঠে দেশলাই দিয়ে আগুন দেন। পরদিন ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। গত বুধবার এক সরকারি কর্মকর্তা এই মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পরের দিন সকালে বৃদ্ধার নাতনি বাড়িতে কোনো শব্দ না পেয়ে তার বাবাকে খবর দেয়। বাবা রাজ্য পরিবহন দপ্তরে চাকরি করেন। তিনি এসে দরজা ভেঙে ঘরে ঢুকে উদ্ধার করেন লাশ। কোলাপুরের পুলিশ সুপার সঞ্জয় মোহিতে গত বৃহস্পতিবার বলেছেন, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর