April 12, 2026, 3:49 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই বছরের ১ম দিনে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই কক্সবাজারের পেকুয়ায় পুরুষ্কার বিতরণী অনুষ্টানে -শহিদুল ইসলাম

পেকুয়া (কক্সবাজার)  প্রতিনিধিঃ

mostbet

জাতির জনক বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই বছরের ১ম দিনে সারাদেশের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামুল্যে নতুন বই পৌঁছে দিচ্ছে।মনীষীরা বলেছেন যে জাতি যতবেশি শিক্ষিত সে দেশ ততবেশি উন্নতির দিকে ধাবিত হয়েছে।দেখুন বর্তমান আওয়ামীলীগের সভানেত্রী শিক্ষিত বলেই তার সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের তথ্য-প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে।এমনিভাবে দেশের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।আর এ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাফর আলমের সহায়তায় একটি নতুন বহুতল ভবন নির্মানের জন্য জোর চেষ্টা চালানো হবে।পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকার খাতুনে জন্নাত ইবতেদায়ী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও নতুন বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি এম,শহিদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন।ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শাহ জামালের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসা চত্বরে সকাল ১০টায় এ পুরুষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়।অনুষ্টানের উদ্ভোধক হিসাবে উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন ঐ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম ওসমান গণি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগী সাংবাদিক জালাল উদ্দিন।অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু বক্কর,হাজী নুরুচ্ছাপা ও আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্ধরা।এসময় আগত অতিথিরা সদ্য  অনুষ্টিত পি ই সি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুষ্কার(মাদ্রাসার ও বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার “৭১”পত্রিকার  মনোগ্রাম সংযুক্ত ড্রেস)ও নতুন বই তুলে দেয়া হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর