সারাদেশর ন্যায় যশোরের মণিরামপুরে ও যথাযথ মর্যাদায় পালিত হল ০১ জানুয়ারি

পাঠ্যপুস্তক উৎসব দিবস -২০১৯।প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারের কার্যক্রমে বই অনেক আগেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌচ্ছে যায়। তাই অন্যান্য বছরের ন্যায় আজ ০১জানুয়ারি মণিরামপুর উপজেলার সকল বিদ্যালয়ে বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাই আজ ০১ জানুয়ারি মণিরামপুর সরকারি পাইলট বিদ্যালয় মাঠে বিনামুল্যে বই বিতরণ অনুষ্ঠান ২০১৯ এর আয়োজন করে মণিরামপুর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর।এই বিনামুল্যে বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৫ আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত, এমপি মহোদয় বাবু স্বপন ভট্টাচার্য (চাঁদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিরামপুর মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু বিকাশ চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম শহিদ।