April 12, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক

রুজেল আহমদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জে আজ সকাল ৯ টায় বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন। আজ সারা জেলার ১১ টি উপজেলার ৩৩ লাখ ২৪ হাজার ৯০১ পিচ বই, তার মধ্যে ৩২ লাখ হাজার ১৪৬ পিচ। ৯৭ ভাগ বই বিতরণ করা হবে। সারা জেলায় প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষাথীর মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৩৩৮ জন, মাধ্যমিক,এবতেদায়ী, দাখিল, এসএসসি ভোকেশনাল,দাখিল ভোকেশনাল ও কারিগরি ট্রেডের, ইংরেজী ভার্সনের শিক্ষার্থীদের মধ্যে ৩২ লাখ ২১ হাজার ১৪৬ পিচ বই বিতরণ করা হবে। সারা জেলার ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বই বিতরন করা হবে। নুতন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানালো, বছরের প্রথম দিন নুতন বই হাতে পেয়ে তাদের বেশ ভালো লাগছে। বছরের শুরুতে তারা লেখাপড়া শুরু করে দিতে পারবে। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাশহুদ চৌধুরী বলেন বছরের প্রথম দিনে বই পাওয়ার কারণে হাওর এলাকার শিক্ষার গুণগত মান বাড়বে। এতে শিক্ষার দিক থেকে পিছেয়ে পড়া জনপদ সুনামগঞ্জের হাওর এলাকার শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে ও গুনগত মান বাড়বে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমরা হাওর এলাকার দুর্গম জনপদে নুতন বই পৌছে দিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছি।
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর