আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ১লা জানুযারী বগুড়া গাবতলীর সরধনকুটি বালক সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে বাংলাদেশ সরকার প্রদত্ত বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান আ’লীগনেতা জাহাঙ্গীর আলম। অন্যদের মাঝে ম্যানেজিং কমিটির সদস্য শাহাদত হোসেন গামা,ডাঃ শাহাদত হোসেন,সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, সমাজসেবক জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম,সহকারী শিক্ষক হুমায়ন কবীর,মুন্নজান খাতুন, উম্মে ওবাইদা, বাসন্তী রবি দাস, তিতাস মিয়া প্রমূখ। অপরদিকে সাবেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরন উৎসব পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি খোকন চন্দ্র,রেকসানা বেগম, আব্দুর রহমান নান্নু, রেজাইল করিম, সোহল, বায়েজিদ, ও প্রধান শিক্ষক শাহজাহান আলী ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০১৯/ইকবাল