April 9, 2026, 4:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

উইন্ডিজের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ

উইন্ডিজের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অবশেষে পূর্ণ মেয়াদে প্রধান কোচ পাচ্ছে উইন্ডিজ। গেলো সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন স্টুয়ার্ট ল। এরপরের সময়টা অস্থায়ীভাবে কোচের দায়িত্ব চালিয়ে নেন ফিল্ডিং কোচ নিক পোথাস। শেষ পর্যন্ত স্থায়ী কোচ নিয়োগ দিলো দেশটির ক্রিকেট বোর্ড।

নতুন বছরের শুরুতেই উইন্ডিজের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস। যদিও বর্তমানে উইন্ডিজের হাই পারফরম্যান্স দলের ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি। গত ফেব্রুয়ারিতে হাই পারফরম্যান্স দলের দায়িত্ব নেন তিনি। আর এই কাজের ফাঁকেই ক্যারিবীয়দের সর্বস্তরের ক্রিকেট দল নিয়েই বেশ অভিজ্ঞতা হয় তার। যার উপর ভিত্তি করেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে।

এর আগেও উইন্ডিজের সঙ্গে যুক্ত ছিলেন পাইবাস। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও তিনি তা করেননি।

ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার ক্যারিয়ারে খুব বেশি পরিচিত না থাকলেও কোচ হিসেবে বেশ সফল। ১৯৯৯ সালের বিশ্বকাপে তার অধীনেই ফাইনালে পৌঁছায় পাকিস্তান। কোচ হিসেবে সবশেষ দায়িত্বে ছিলেন টাইগারদের। ২০১২ সালে মাত্র ৫ মাস বাংলাদেহসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। চুক্তির কিছু বিষয় নিয়ে বিসিবির সঙ্গে একমত না হওয়াতে চুক্তির পুরো সময় শেষ না করেই দায়িত্ব ছেড়ে দেন পাইবাস।

Share Button

     এ জাতীয় আরো খবর