April 9, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলতে হবে

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলতে হবে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি ‘সুপার টুয়েলভস’ -এ খেলতে পারবে না বাংলাদেশ। সাকিব আল হাসানের দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেও খেলতে হবে গ্রুপ পর্ব থেকে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বরে টি-টোয়েন্টি দলগুলোর র‌্যাঙ্কিং অনুযায়ী ঠিক হয়েছে ১৬ দলের এই টুর্নামেন্টের ‘সুপার টুয়েলভস’ আর গ্রুপ পর্বে কারা খেলবে।

স্বাগতিক অস্ট্রেলিয়াসহ শীর্ষ দশটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়েছে যার মধ্যে শীর্ষ আটটি দল সরাসরি খেলবে দ্বিতীয় পর্ব ‘সুপার টুয়েলভে’। নবম স্থানে থাকা শ্রীলঙ্কা ও দশম স্থানে থাকা বাংলাদেশকে বাছাই পর্ব থেকে আসা আরও ছয়টি দলের সঙ্গে খেলতে হবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্ব থেকে চারটি দল যাবে সুপার টুয়েলভে।

র‌্যাঙ্কিংয়ের সেরা আটে আছে যথাক্রমে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর