March 24, 2026, 12:34 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইতালির কুখ্যাত মাফিয়া সর্দার টোটো রিনার মৃত্যু

ইতালির কুখ্যাত মাফিয়া সর্দার টোটো রিনার মৃত্যু

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইতালির কুখ্যাত মাফিয়া সর্দার সালভেতর টোটো রিনা মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে পারমার একটি কারা হাসপাতালে ৮৭ বছর বয়সী রিনার মৃত্যু হয় বলে ইতালির সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। তিনি ক্যান্সারে ভুগছিলেন।

সিসিলির অন্যতম শক্তিশালি মাফিয়া দল কোসা নস্ত্রার সর্দার ছিলেন রিনা। তার বিরুদ্ধে অন্তত দেড়শ লোককে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আছে।

মাফিয়া ‘সর্দারদের সর্দার’ খ্যাত রিনার পরিকল্পনাতেই ১৯৯৩ সালে রোম, মিলান ও ফ্লোরেন্সে ধারাবাহিক বোমা হামলা হয় বলে বিবিসি জানিয়েছে, ওই হামলায় অন্তত ১০ জন নিহত হন। আগের বছর রিনা মাফিয়াবিরোধী দুই বিচারক জিওভান্নি ফ্যালকন ও পাওলো বোরসেলিকেও হত্যা করেন। ১৯৯৩ সালে সিসিলির পালেরমো শহরে গ্রেপ্তার হন রিনা। বিভিন্ন অভিযোগে তাকে ২৬টি যাবজ্জীবন কারাদwÛZ  করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর