মোঃ এমদাদ উল্যাহ চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১৭৮ প্রাথমিক বিদ্যালয় ও
৫৬ মাধ্যমিক বিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে। এ
উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে পৌরসভার সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান মধু, প্রধান শিক্ষক হালিমা বেগম, পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন, নার্গিস বেগম, নকুল সাহা প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০১৯/ইকবাল