April 13, 2026, 12:19 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যানক্রফটের ২ রান

নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যানক্রফটের ২ রান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে ৯ মাস নিষিদ্ধ ছিলেন ক্যামেরন ব্যানক্রফট। শাস্তির মেয়াদ শেষে প্রথমবার মাঠে নামলেন তিনি রবিবার। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান ফিরে করলেন মাত্র ২ রান।

বিগ ব্যাশ দিয়ে ব্যানক্রফটের ফেরার দিনে তার দল দল পার্থ স্কোর্চার্স হেরেছে হোবার্ট হারিকেন্সের কাছে।

গত শনিবার নিষেধাজ্ঞা শেষ হয় ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। দলের ৮ উইকেটে ১০৭ রানের স্কোরে তার অবদান ২ রানের। মাত্র তিন বল ক্রিজে ছিলেন ব্যানক্রফট।

১৫ বল হাতে রেখে ১০৮ রানের লক্ষ্য তাড়া করে হোবার্ট জিতেছে ৬ উইকেটে। টানা চতুর্থ জয়ে শীর্ষে থেকে বছর শেষ করছে দলটি।

পার্থ ১৬ রানে ৩ উইকেট হারালে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ব্যানক্রফট। প্রথম বলে স্কয়ার লেগে ব্যাট হাঁকিয়ে দুই রান করেন তিনি। দ্বিতীয় বলটি ঠেকানোর পরই রিলি মেরেডিথের শিকার হন তিনি পেছনে ক্যাচ দিয়ে।

হোবার্টের দুটি উইকেট পতনে ভূমিকা ছিল ব্যানক্রফটের। দারুণ দুটি ক্যাচ ধরেন এই উইকেটরক্ষক।

কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিং করায় নিষিদ্ধ হন ব্যানক্রফট। তারপর থেকে ক্লাব ক্রিকেটে খেলেছেন তিনি। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর