April 9, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নিউজিল্যান্ড জয়ের সুবাস পাচ্ছে

নিউজিল্যান্ড জয়ের সুবাস পাচ্ছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এরপরও ক্রাইস্টচার্চ টেস্টে হার চোখ রাঙাচ্ছে সফরকারীদের। শেষ দিনে জয়ের জন্য তাদের করতে হবে ৪২৯ রান। বিপরীতে নিউজিল্যান্ডের দরকার ৪ উইকেট। ক্রাইস্টচার্চ টেস্টে তাই জয়ের সুবাস পাচ্ছে কিউইরা।

৪ উইকেটে ৫৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে অসম্ভব লক্ষ্য দাঁড়ায় শ্রীলঙ্কার সামনে। ৬৬০ রানের পাহাড় সমান লক্ষ্যের পিছে ছুটতে থাকা লঙ্কানরা চতুর্থ দিন শেষে ৬ উইকেটে করেছে ২৩১ রান। সারা দিনে মাত্র ৪ উইকেট হারালেও হার উঁকি দিচ্ছে সফরকারীদের।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে করেছিল ২৪ রান। শুরুর ধাক্কা কাটিয়ে চতুর্থ দিনে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে দিনেশ চান্ডিমাল ও কুশল মেন্ডিস ১১৭ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান। চমৎকার ব্যাটিংয়ে দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। চান্ডিমালের ব্যাট থেকে আসে ৫৬ রান। আর কুশল খেলেন ৬৭ রানের ইনিংস।

কুশলের ১৪৭ বলের ধৈর্যশীল ইনিংস শেষ হওয়ার পর ভালো শুরু করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু হ্যামিস্ট্রিংয়ে টান পড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ২২* রান করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

চান্ডিমাল ও কুশলকে আউট করা নাইল ওয়াগনার বেশিদূর যেতে দেননি রোশেন সিলভাকে। ১৮ রানে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। নিরোশান ডিকবেলাও আউট হয়েছেন ১৯ রানে। তবে দিলরুয়ান পেরেরা (২২*) ও সুরঙ্গা লাকমাল (১৬*) দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ওয়াগনার। ৪৭ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন টিম সাউদি। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর