April 9, 2026, 10:04 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীলঙ্কা দুশ্চিন্তায় ম্যাথুজের চোটে

শ্রীলঙ্কা দুশ্চিন্তায় ম্যাথুজের চোটে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্রাইস্টচার্চ টেস্ট বাঁচানোর লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এতে শেষ দিন আবার তার মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ওয়েলিংটন টেস্টে নাটকীয় ড্রয়ে ৩২৩ বলে ১২০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ম্যাথুজ। ক্রাইস্টচার্চে ৬৬০ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে ২৩১ রানে শনিবারের খেলা শেষ করে লঙ্কানরা। এদিন দ্বিতীয় সেশনের শেষ দিকে দৌড়ে দুটি রান নিতে গিয়ে চোট পান সাবেক অধিনায়ক। মাঠে প্রাথমিক চিকিৎসার পর ব্যথা নিয়েই ব্যাট করছিলেন তিনি। কিন্তু পারেননি চা বিরতির পর ক্রিজে নামতে।

৩৮ বলে ১৪ রানে অপরাজিত থেকে রিটায়ার্ড হার্ট হন ম্যাথুজ। শনিবার যে কোনও সময় তার স্ক্যান করানো হবে। তারপর জানা যাবে পঞ্চম দিন সকালে মাঠে নামতে পারবেন কিনা তিনি। অবশ্য ইনজুরিকে বেশ গুরুতর মনে হচ্ছে। চোটটি যে হ্যামস্ট্রিংয়ের, নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ম্যানেজার জেরিল ওটার্স।

গত দুই বছরে বেশ কয়েক বার পায়ের চোটে পড়েন ম্যাথুজ। বেশ কয়েকটি সিরিজে দেখা যায়নি তাকে। গত বছরের জানুয়ারির পর প্রথমবার তাকে বল করতে দেখা যায় ওয়েলিংটনে।

সবশেষ পাওয়া হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও শঙ্কায় ম্যাথুজ। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর