April 13, 2026, 4:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শ্রীলঙ্কার সামনে বিশাল লক্ষ্য ল্যাথাম-নিকোলসের সেঞ্চুরিতে

শ্রীলঙ্কার সামনে বিশাল লক্ষ্য ল্যাথাম-নিকোলসের সেঞ্চুরিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টানা দুই টেস্টে সেঞ্চুরি পেলেন টম ল্যাথাম। শেষ তিন টেস্টে দ্বিতীয়বারের মতো তিন অঙ্কের দেখা পেলেন হেনরি নিকোলস। তাদের দেড়শ ছাড়ানো দুটি ইনিংসের ওপর ভর করে ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ৬৬০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড।

অসম্ভব সেই রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান। দিনেশ চান্দিমাল ১৪ ও কুসল মেন্ডিস ৬ রানে ব্যাট করছেন।

ইনিংসের প্রথম ওভারে দানুশকা গুনাথিলাকাকে ফিরিয়ে দেন টিম সাউদি। পরের ওভারে দিমুথ করুনারতেœকে বিদায় করেন ট্রেন্ট বোল্ট। বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন চান্দিমাল ও মেন্ডিস।

হ্যাগলি ওভালে শুক্রবার ২ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ড ৪ উইকেটে ৫৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

আগের দিন দ্রুত রান তোলা রস টেইলর এদিন বেশিক্ষণ টিকেননি। তার বিদায়ের পর ২১৪ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ছন্দে থাকা ল্যাথাম ও নিকোলস।

আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো ল্যাথাম আশা জাগিয়েছিলেন এর পুনরাবৃত্তির। তবে এবার তাকে আগেই থামান দুশমন্থ চামিরা। লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি ওপেনারের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে নিরোশান ডিকভেলার গ্লাভসে। ১৭ চার ও এক ছক্কায় ৩৭০ বলে ১৭৬ রান করে ফিরে যান ল্যাথাম।

ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন কলিন ডি গ্র্যান্ডহোম। তার বিস্ফোরক ব্যাটিংয়ে দ্রুত এগোয় নিউ জিল্যান্ড। নিকোলসের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ১৪.৩ ওভারে এই অলরাউন্ডার যোগ করেন ১২৪ রান।

৪৫ বলে ৬ চার ও দ্ ুছক্কায় ৭১ রান করেন ডি গ্র্যান্ডহোম। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া নিকোলসের ২২৫ বলে খেলা ১৬২ রানের ইনিংস গড়া ১৬ চারে।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৭৮

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১০৪

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন শেষে ২৩১/২) ১৫৩ ওভারে ৫৮৫/৪ ইনিংস ঘোষণা (ল্যাথাম ১৭৬, টেইলর ৪০, নিকোলস ১৬২*, ডি গ্র্যান্ডহোম ৭১*; লাকমল ০/৯৬, কুমারা ২/১৩৪, চামিরা ১/১৪৭, পেরেরা ১/১৪৯, গুনাথিলাকা ০/৪৫, করুনারতেœ ০/৬)

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৬৬০) ১৪ ওভারে ২৪/২ (গুনাথিলাকা ৪, করুনারতেœ ০, চান্দিমাল ১৪*, মেন্ডিস ৬*; বোল্ট ১/১১, সাউদি ১/১৩)

Share Button

     এ জাতীয় আরো খবর