March 20, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সৌদি গ্র্যান্ড মুফতির ইসরায়েলের পক্ষে অবস্থান

সৌদি গ্র্যান্ড মুফতির ইসরায়েলের পক্ষে অবস্থান

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক           :

সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন। তাদের ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনকে ‘ভুল’ পদক্ষেপ বলে ফতোয়া দিয়েছেন তিনি। সৌদি আরব ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ কথা জানা যায়। ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে  জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল  পদক্ষেপ আখ্যা দেন। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা। তবে ইসরায়েলের ওই দখলদারির স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। ১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট সে সময় জানান,“ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে দুই ফিলিস্তিনির মরদেহ ছিল।”

Share Button

     এ জাতীয় আরো খবর