April 16, 2026, 1:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আবারো বিসিএলে সেরা রাজ্জাক

আবারো বিসিএলে সেরা রাজ্জাক

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পঞ্চম রাউন্ড শেষে সানজামুল ইসলামের চেয়ে এক উইকেট পিছিয়ে ছিলেন আবদুর রাজ্জাক। ষষ্ঠ ও শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের বাঁহাতি এই স্পিনার ১২ উইকেট নিয়ে দলকে এনে দিলেন বিসিএলের চতুর্থ শিরোপা। সানজামুলকে অনেকটা পেছনে ফেলে সবশেষ পাঁচ আসরে চতুর্থবারের মতো পেলেন সর্বোচ্চ উইকেট।

তৃতীয় আসরে প্রথমবারের মতো সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন রাজ্জাক। পরের আসরে ৩৮ উইকেট নিয়ে তিনিই ছিলেন চূড়ায়। সেরার আসনে ছিলেন না পঞ্চম আসরে। গতবার ৪৩ আবার শীর্ষে ছিলেন রাজ্জাক। এবার ২৪.৮৮ গড়ে নিলেন ৩৪ উইকেট।

জাতীয় দলে উপেক্ষিত রাজ্জাক ঘরোয়া ক্রিকেটে দেখিয়ে চলেছেন নিজের সামর্থ্য। এবারের বিসিএলে চারবার নিয়েছেন পাঁচ উইকেট, একবার ১০ উইকেট। ইনিংস সেরা ৭/৬৯। ১৪৪ রানে ১২ উইকেট নিয়ে ২০১৮-১৯ মৌসুমে বিসিএলের সেরা বোলিং ফিগার তারই।

গত এনসিএলে ২০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে থাকা সানজামুল বিসিএলে নিলেন ২৯ উইকেট। তার ইনিংস সেরা ৬/১০৩। উত্তরাঞ্চলের বাঁহাতি এই স্পিনার পাঁচ উইকেট নেন চারবার।

দুই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের পেছনে থাকা অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ২৯.৩০ গড়ে নেন ২৩ উইকেট। ক্যারিয়ারে এই প্রথম কোনো টুর্নামেন্টে সেরা পাঁচে জায়গা পেলেন তিনি। মেহেদির ইনিংস সেরা ৫/৭২। ক্যারিয়ারে এটাই তার প্রথম পাঁচ উইকেট।

বোলিংয়ে তিনে থাকা মেহেদি ৯১.৮০ গড়ে ৪৫৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন পাঁচ নম্বরে।

একমাত্র পেসার হিসেবে এবারের আসরে ১০ উইকেট নেওয়া ইবাদত হোসেন আছেন চার নম্বরে। ২৫.৯৫ গড়ে ২১ উইকেট নেন উত্তরাঞ্চলের এই পেসার। তার ইনিংস সেরা ৬/৫১, ম্যাচ সেরা ১০/১৩৯।

পাঁচ নম্বরে আছেন টুর্নামেন্টের রানার্সআপ পূর্বাঞ্চলের আবু জায়েদ চৌধুরী। ২৫.০৫ গড়ে এই পেসার নেন ২০ উইকেট। জাতীয় দলে জায়গা হারানো এই তরুণের ইনিংস সেরা ৬/৭৪।

প্রথম শ্রেণির ক্রিকেটের আরেক টুর্নামেন্ট এনসিএলের গত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নাঈম হাসান বিসিএলে খেলেন মোটে এক ম্যাচ। তরুণ এই অফ স্পিনার সেই ম্যাচে ৯১ রান দিয়ে নেন ১০ উইকেট। তার ৮/৪৭ এবারের আসরে ইনিংসে সেরা বোলিং ফিগার।

Share Button

     এ জাতীয় আরো খবর