April 9, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মেলবোর্নে পূজারা-কোহলির চওড়া হাসি

মেলবোর্নে পূজারা-কোহলির চওড়া হাসি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিরাট কোহলি ব্যাটিংয়ে নামলে গ্যালারিতে করতালির বৃষ্টি নতুন কিছু নয়। তবে মেলবোর্নে গতকাল নতুন কিছু উপহার দিলেন দর্শকেরা। দ্বিতীয় সেশনটা প্রায় উইকেটশূন্যই কাটিয়ে দিচ্ছিল ভারত। ৫৪.৫ ওভারে মৈনাক আগারওয়ালকে প্যাট কামিন্স তুলে নেওয়ায় ভারতের নিñিদ্র সেশন কাটানো হয়নি। এরপরই চা-বিরতিতে চলে যায় দুই দল। চা-বিরতি শেষে মাঠে নামতে একটু দেরি করেছে অস্ট্রেলিয়া। ওদিকে বিরাট কোহলি আগেই মাঠে নেমে যোগ দেন চেতেশ্বর পূজারার সঙ্গে। ভারতীয় অধিনায়ক মাঠে নামার সময় গ্যালারি থেকে উপহার পেয়েছেন দর্শকদের দুয়োধ্বনি। কোহলির জন্য এই অভিজ্ঞতা একেবারে গা সওয়া না হলেও তা মেনে নিয়েই দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর এতেই সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে প্রথম দিন শেষে ভারত ২ উইকেটে ২১৫। অপরাজিত রয়েছেন ভারতীয় ব্যাটিং অর্ডারে সবচেয়ে ভরসার দুজন পূজারা (৬৮*) ও কোহলি (৪৭*)। তৃতীয় সেশনে দুজন কোনো উইকেট পড়তে না দিয়ে ৯০ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। এতেই টিম পেইনের দলের গতকাল রাতের ঘুম উবে যাওয়ার কথা। কেননা, মেলবোর্নের ব্যাটিং উপযোগী উইকেটে কাল এই দুজন কোথায় গিয়ে থামবেন কে জানে! পেইন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন। দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন কোহলি। পেইন ডাইভ দিলেও ঠিকমতো গ্লাভস বন্দী করতে না পারায় দিন শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি অস্ট্রেলিয়া। ওদিকে কোহলি-পূজারার মুখে বেশ চওড়া হাসি। পূজারা তো আরেকটি ‘ম্যারাথন ইনিংস’ খেলার পথেÑ২০০ বলের মোকাবিলায় ৬ চারে ৬৮। কোহলিও ৬টি চার মেরেছেন তবে পূজারার তুলনায় বল খেলেছেন প্রায় অর্ধেক (১০৭)। আর ব্যাটিংয়েও ছিল চিকিৎসকদের ‘সার্জিক্যাল নাইফ’ ব্যবহারের প্রতিচ্ছবি। বলা যায়, দেখেশুনে অস্ট্রেলিয়ান ফিল্ডিংয়ের দেয়াল চিরে রান বের করেছেন, দুজনেই। এতে প্রথম ইনিংসেই বড় স্কোরের স্বপ্ন দেখছে ভারত। কোহলি নিজেও হয়তো স্বপ্ন দেখছেন আর সেটি অবশ্যই জয়ের স্বপ্ন।

পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে প্রতিপক্ষের মাঠে এ পর্যন্ত আট টেস্টে টস জিতেছেন কোহলি। এর মধ্যে জিতেছেন সাত টেস্টে, বাকি এক ড্র তিন বছর আগে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে। টস জেতার পর প্রথম দিনে শক্ত ভিত পেয়ে যাওয়ায় এই পরিসংখ্যানে কোহলি কিন্তু আস্থা রাখতেই পারেন। তবে প্রথম দিনের শেষটা কিন্তু শুরুর মতো ছিল না। বরং দিনের খেলার শুরুতে অস্ট্রেলিয়াই আশা দেখেছে। ওপেনার হনুমা বিহারিকে (৮) দ্রুতই ফিরিয়েছেন পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় উইকেটে মৈনাক ও পূজারার ৮৩ রানের জুটিতে সেই আশার অপমৃত্যু ঘটেছে। অভিষেক টেস্টেই ৭৬ রান তুলে নিয়ে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন মৈনাক, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কোহলি কিংবা পূজারা অথবা দুজনেই কাল বড় ইনিংস খেলবেন, ভারতের সমর্থকেরা কিন্তু এমন আশাই করছে। আর এই আশার অপমৃত্যু ঘটাতে অস্ট্রেলিয়াকে কাল প্রথম সেশন থেকেই হামলে পড়তে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর