বরিশাল জেলায় প্রাথমিক সমাপনি পরিক্ষায় ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে ।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় বরিশাল।জেলায় পাসের হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়িতে ৯৪ দশমিক ৩১শতাংশএছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬২৬ জন এবং ইবতেদায়িতেপেয়েছে ৪১৯ জন।গত বছরের তুলনায় এবছর প্রাথমিকে পাসের হার বেড়েছে । অপরদিকে, গত বছরের তুলনায়এবছর প্রাথমিকে জিপিএ-৫ বেড়েছে দুই হাজার ২৭৩ টি এবং ইবেতদায়িতে ২৯৯ টি। এবছর ৪৭ হাজার ৫৪৪ জনপরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ৭৯০ জন সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৬৮০জন এবং অকৃতকার্য হয়েছে এক হাজার ১১০ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার জানান, গত বছরের তুলনায় এবছর ফলাফল ভালো হয়েছে।এছাড়াও জিপিএ-৫ ও মোট পাসের হারে মেয়ে এগিয়ে রয়েছে।
এবারে জেএসসিতে পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। এরমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবংছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন।
মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭২ ও ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।
বরিশাল বোর্ডে মেয়েরা ৩ হাজার ১০৫টি ও ছেলেরা ১ হাজার ৮০১টি জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো.আনোয়ারুল আজিম বলেন, মেয়েদের ভালো করার পেছনে বৃত্তি ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি গুরত্ব পাচ্ছে।পাশাপাশি মেয়েরা পড়াশোনায় বাড়িতে বেশি সময় দিয়ে থাকে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল