April 13, 2026, 11:03 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সেঞ্চুরি এনামুল, আল আমিন জুনিয়রের

সেঞ্চুরি এনামুল, আল আমিন জুনিয়রের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে সেঞ্চুরি পেলেন এনামুল হক ও আল আমিন জুনিয়র। তাদের ব্যাটে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের আশা জাগিয়েছে দক্ষিণাঞ্চল।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৪০৭ রান। এনামুল ১৫৫ রানে ব্যাট করছেন। উত্তরাঞ্চলকে ২৯৩ রানে আউট করা দক্ষিণাঞ্চল এগিয়ে গেছে ১১৪ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ১ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল শুরুতেই হারায় ফজলে মাহমুদকে। বেশিক্ষণ টিকেননি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান।

৫৭ রানে ৩ উইকেট হারানো দক্ষিণাঞ্চল প্রতিরোধ গড়ে এনামুল ও আল আমিন জুনিয়রের ব্যাটে। ১০৪ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া আল আমিন জুনিয়র ১১০ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার ১১৯ বলের ইনিংসটি গড়া ১১ চার ও ৩ ছক্কায়।

ক্রিজে এসেই বোলারদের ওপর চড়াও হওয়া মেহেদি হাসানের সঙ্গে দ্রুত জমে যায় এনামুলের জুটি। ৭৬ বলে ৭ চার ও তিন ছক্কায় ৮৪ রান করা অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙেন ইবাদত হোসেন।

এনামুলের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে ফিরেন নাহিদুল ইসলাম। সাকলাইন সজীবের বলে এই অলরাউন্ডার ক্যাচ দিলে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা।

ক্যারিয়ারের সপ্তদশ সেঞ্চুরি পাওয়া এনামুল অপরাজিত থাকেন ১৫৫ রানে। তরুণ এই ওপেনারের ২৮৩ বলের দায়িত্বশীল ইনিংসটি গড়া ১৩টি চারে।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ২১/১) ৯৫.২ ওভারে ৪০৭/৫ (এনামুল ১৫৫*, মাহমুদ ৯, রকিবুল ৯, আল আমিন জুনিয়র ১১০, মেহেদি ৮৪, নাহিদুল ২৬; ইবাদত ২/৫৯, সানজামুল ২/১১৮, নাঈম ০/৬১, জিয়া ০/২০, সাকলাইন ১/১২০, আরিফুল ০/১৭)

Share Button

     এ জাতীয় আরো খবর