প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জৈন্তাপুরের আসামপাড়া প্রি ক্যাডেটের ঈর্ষণীয়

সাফল্য অব্যাহত রেখেছে। গতকাল প্রকাশিত ফলাফলে প্রাকৃতিক সুন্দর্যের লীলাভূমি খ্যাত সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকায় ২০১২ সালে উন্নত শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আসামপাড়া প্রি ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুল। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশংসনীয় ফলাফলের মাধ্যমে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছ এই প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিতায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ জন অংশগ্রহণ করে ৪ জন (A+) ও বাকি ৬ জন (A) পেয়ে শতভাগ সাফল্য অর্জন করে। প্রতিষ্ঠান শিক্ষিকা জনাবা সুলতানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এই প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। উক্ত ফলাফলে প্রতিষ্ঠানের সকলেই খুশী।সেই সাথে অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলেই খুশী। আগামীতে আরো ভালো ফলাফলের চেষ্টা থাকবে।