April 9, 2026, 10:35 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়ার ‘নতুন’ অধিনায়ক আর্চি বক্সিং ডে টেস্টে

অস্ট্রেলিয়ার ‘নতুন’ অধিনায়ক আর্চি বক্সিং ডে টেস্টে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টেস্ট দলে সুযোগ হয়ে গিয়েছিল আগেই। তখনই আর্চি শিলার জানিয়ে দেয় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হতে চায় এবং বিরাট কোহলির উইকেট নিতে যায়। শেষ পর্যন্ত তার দাবী মেনে নিয়ে ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের বক্সিং ডে টেস্টে আর্চিকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আসলে আর্চির বয়স মাত্রই ৭ বছর। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সময়ই আর্চিকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের অন্তর্ভূক্ত করা হয়। সাত বছরের ক্ষুদে এই ক্রিকেটার একজন লেগ স্পিনার।

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া দলের ১৫ তম সদস্য হিসাবে সুযোগ পেয়েছে আর্চি পাশাপাশি ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে টিম পেইনের সঙ্গে যুগ্মভাবে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্বও দেবে।

জন্মের তিন মাস পরই আর্চির হৃদপি-ে জটিল সমস্যা ধরা পড়ে। ‘মেক এ উইশ’ নামক একটি অস্ট্রেলিয়ান সংগঠন অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে। এই ফাউন্ডেশনটি বাচ্চাদের নানা ধরনের স্বপ্নপূরণ করে থাকে। তারই অংশ হিসেবে সিএ আর্চিকে অস্ট্রেলিয়া দলে সুযোগ করে দেয়। অ্যাডিলেডে প্রথম টেস্ট থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে আর্চি।

শুধু মুখেই নয়। বোর্ডের সকল ধরনের আনুষ্ঠানিকতায় আর্চির নাম নিবন্ধন করা হয়েছে। ফলে সাত বছরের এই শিশুই এখন অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়া সর্ব কনিষ্ঠ ক্রিকেটার।

Share Button

     এ জাতীয় আরো খবর