যশোরের মণিরামপুর পল্লীতে পরিক্ষার ফলাফল খারাপ হওয়ায় পুজা দাস(১৫) নামে

এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত ২০/১২/১৮ তারিখ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে স্বজনরা বাড়ির সিঁড়ি ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।পুজা দাস মণিমণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের লেবুগাতী গ্রামের প্রদীপ দাসের মেয়ে। পুজা স্থানীয় কালারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। বৃহস্পতিবার পুজার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু পুজার ফলাফলে সন্তুষ্ট হতে পারেনি তার বাবা-মা। ফলাফল খারাপ হওয়ায় তারা মেয়েকে বকাঝকা করেন। সেদিন বিকেলে বাবা-মা বাড়িতে না থাকায় পুজা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।