March 17, 2026, 4:14 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সেনা মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টি হবে: ড. কামাল

সেনা মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টি হবে: ড. কামাল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা আশা করি, সেনা মোতায়েনের ফলে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টি হবে যা আগে ছিল না। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, আমরা আশা করি, সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না বা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে না। সশস্ত্র বাহিনী দেশের মানুষের সেবায় নিয়োজিত। গুটিকয়েক মানুষের জন্য সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ হওয়া উচিত না। বিবৃতিতে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর উচিত সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ইতিবাচক ভূমিকা রাখা।

Share Button

     এ জাতীয় আরো খবর