January 13, 2026, 3:57 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু!

স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ছবি: প্রতীকী

mostbet mostbet

ছবি: প্রতীকী

কেউ বিশ্বাস করতে পারছে না। আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী। ডাক্তার থেকে শুরু করে আত্মীয়-স্বজনরাও কিন্তু ঘটনা শতভাগ সত্যি! সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের ওপর পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়। তারা থাকতেন অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে।

প্রতিবেশি ভারতের রাজকোটে অন্যরকম এক দুর্ঘটনায় মারা গেলেন এক বয়স্ক দম্পতি। তারা হলেন- নটবরলাল বিথলানি ও মঞ্জু বিথলানি।

সোমবার ভোর চারটে নাগাদ ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। ঠিক পিছনেই ছিলেন স্বামী নটবরলাল।

সে সময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান। নটবরলালের মাথায় মারাত্মক চোট লাগে, আহত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে দুজনেরই মৃত্যু হয়। এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাদের বাঁচানোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও। পায়ে চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি।

জানা গেছে, রমধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্রবধূ নিশা। সোমবার ভোর চারটে নাগাদ আশিসের শ্বাসকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আনতে যান। তখনই জেগে উঠে বিষয়টি জানতে পারেন ওই প্রৌঢ় দম্পতি।

নটবরলাল ও মঞ্জুলা সব সময় আশিসের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন। ভোরবেলা ছেলের অসুস্থতার খবরে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। তার জেরে এই দুর্ঘটনা।

Share Button

     এ জাতীয় আরো খবর