জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো সামাজিক
সংগঠন স্টুডেন্ট’স কেয়ার এর উদ্যোগে ‘বিজয় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন করা হয়। ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আলোচনা সভায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মাছুম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শায়েক আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি আবু সালেহ প্রমূখ। সভায় সভাপতির পক্ষে সমাপনী বক্তব্য রাখেন স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য এম.শামীম আহমেদ।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৮/ইকবাল