April 10, 2026, 5:27 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

স্মিথ টেম্পারিং পরিকল্পনার কথা জানতেন

স্মিথ টেম্পারিং পরিকল্পনার কথা জানতেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারালেন, নিষিদ্ধ হলেন। আইপিএল খেলতে নিল না। জটিলতায় বিপিএলে খেলা হচ্ছে না। ক্রিকেটের বাইরেও অনেক ঝামেলা-ঝক্কি পোহাতে হচ্ছে স্টিভ স্মিথের। এর সবকিছুই স্মিথ নিচ্ছেন শিক্ষা হিসেবে। গত মার্চে বল টেম্পারিংয়ে নিষেধাজ্ঞা উঠবে সামনের মার্চে। তবে মাঠে ফেরার প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তিনি। এরইমধ্যে ভোডাফোনের একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন। কাজ, বল টেম্পারিং নিয়ে তরুণদের সতর্ক করা। সেই কাজের অংশ হিসেবে টেম্পারিং নিয়ে কথা বললেন স্মিথ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার সাংবাদিকদের সামনে স্মিথ বলেন, ‘আমার দোষ হলো, আমি কিছু একটা ঘটতে দেখে, তার পাশ দিয়ে গিয়েও সেটা বন্ধ করিনি। কিন্তু বন্ধ করার সুযোগ পেয়েছি। অধিনায়ক হিসেবে এটা আমার ব্যর্থতা। নেতা হিসেবে আমি এ ব্যর্থতার পুরো দায় নিচ্ছি।’

স্মিথের কথা অনুযায়ী, বল বিকৃতির ঘটনার সঙ্গে সরাসরি তিনি সম্পৃক্ত হননি। কাজটা ব্যানক্রফট করেছেন সেটাও জানা। পরিকল্পনাও করেননি তিনি। তবে ফাঁদটা পাতার পরিকল্পনা জানতেন তিনি। মূলত ওয়ার্নারের যুক্তিতে বল টেম্পার করেন ব্যানক্রফট। তবে স্মিথ জানান, তার জানামতে এমন কাজ আগে করেনি তারা, ‘আমি যতটুকু জানি এটাই প্রথম ঘটনা। অন্য দলগুলো ওই সময় কী করত, তা আমার অজানা। তবে আপনি চাইবেন বল সুইং করাতে। কিন্তু সেটা অবশ্যই বৈধ্য পথে হতে হবে।’

সাংবাদিকদের কৌতুহলের মুখে স্মিথ জানান, ‘মূল পরিকল্পনা হয় আগের দিন রাতে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তবে কী হচ্ছে জেনে কাজ নেই ভাবলাম। আমি হয়তো ঘটনাটা তখনই থামাতে পারতাম। শিক্ষা নেওয়ার বিষয় এখানেই। যে কোন পরিকল্পনার নেতিবাচক-ইতিবাচক দিন ভেবে কাজে নামা।’

স্মিথ জানেন না মার্চে নিষেধাজ্ঞা কাটার পরেই দলে সুযোগ পাবেন কিনা। জানেন না বিশ্বকাপে দলে তিনি থাকবেন কিনা। তবে স্মিথ পাশে পেয়েছেন তার ভক্তদের, ‘আমি ভাগ্যবান আশপাশে অনেক কাছের মানুষকে পেয়েছি। কঠিন সময় কাটিয়ে উঠতে তাদের পাশে পেয়েছি। তারা বুঝিয়েছে সব ঠিক হয়ে যাবে। আমি এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষ হিসেবে উন্নতির চেষ্টা করছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর