আব্দুুল আউয়াল ফরহাদ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামস্থ শিক্ষা,সেবা ও সমাজ উন্নয়নমূলক
সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ (রেজি:নং-চট্ট ৩১১৭/২০১৬)’র পরিচালনায় মওলা আলী (রা:) ব্রিলিয়ান্ট টাচ বৃত্তি পরীক্ষা ২১শে ডিসেম্বর’১৮ ইং শুক্রবার স্থানীয় এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।বৃত্তি পরীক্ষা পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শহিদুল হকের পরিচালনায় সকাল ৯:৩০ টা থেকে শুরু হয়ে ১১:০০ টায় শেষ হয়।বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক সালমা গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম,হিজরী নববর্ষ উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মাস্টার আবুল হোসেন,কেন্দ্র প্রধান মুমিনুল হক,কেন্দ্র সচিব মাস্টার আনোয়ার হোসাইন,সাবেক পরিচালক মুহাম্মদ হাবিবুল্লাহ,ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক মুহাম্মদ সালাউদ্দিন তারেক,ইউপি সদস্য মামুনুর রশিদ ও কামাল উদ্দিন,উপদেষ্টা সিরাজুল ইসলাম স্টীল,মাওলানা আহমদ কবির রেজভী,বাংলাদেশ নৌবাহিনীর জে.সি.ও. মাসুদুল হক সোহেল,মো: ওয়াসিম,জাহাঙ্গীর আলম সুজন,মুহাম্মদ আজমগীর,মো: জাহাঙ্গীর,আসহাব উদ্দিন,আবদুর রহিম,জুনাইদ হোসেন,রুবেল সহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৮/ইকবাল