ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বাংলা বিভাগের নতুন সভাপতির দায়িত্ব
নিয়েছের বিভাগের অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান। শনিবার বেলা ১টায় বিভাগীয় সভাপতির কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক সভাপতি অধ্যাপক ড. গৌতম কুমার দাসের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় গত ১৯ ডিসেম্বর অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমানকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নেছার উদ্দিন। এছাড়াও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোঃ ইয়াসিন আলী, সহযোগী অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করিম, ড. মোঃ রবিউল হোসেন, ড মোঃ মনজুর রহমান, ড. মোঃ রশিদুজ্জামান, ড. মোঃ বাকী বিল্লাহ, ড. ইয়াসমিন আরা সাথী ও রোজী আহমেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান বলেন, সবার সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। সবার সহযোগিতা পেলে বিভাগকে বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে উপস্থাপন করতে চেষ্টা করবো।’ এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ বাংলা বিভাগের শিক্ষকদের অনেক খ্যাতি রয়েছে। তাদের সাহিত্যকর্মের মধ্য দিয়ে তারা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে নাম কুড়িয়েছেন। এছাড়াও বিভাগটি শিক্ষা, গবেষণার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে ভূমিকা রাখছে।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৮/ইকবাল