April 9, 2026, 5:51 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাকিব কেন অনুশীলন করেননি

সাকিব কেন অনুশীলন করেননি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগের দিন পায়ে পেলেন চোট। সেদিন আর অনুশীলনই করতে পারেননি। সংশয় ছিল পরের দিন ম্যাচটা খেলবেন কি না। ম্যাচ খেলেছেন, দলের ব্যাটিং বিপর্যয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন। কিন্তু দল হেরেছে বাজেভাবে। আম্পায়ারের সিদ্ধান্তে একমত না হওয়া ও তাঁদের সঙ্গে ‘তর্কে’ জড়িয়ে জরিমানাও গুনেছেন। গতকাল আবার আরেক খবর। সাকিব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন, তবে অনুশীলনই করলেন না। খানিকক্ষণ থেকে চলে গেলেন টিম হোটেলে। সাকিব কেন অনুশীলন করেননি? দলীয় সূত্র জানা গেল, জ¦রে ভুগছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। জ¦রটা কী ধরনের, সেটি ব্যাখ্যা দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ফ্লু না, সর্দি-কাশি কিছু নেই। শুধু গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তাপটা কমে কি না। না কমলে ওষুধ খাবে।’ সিলেটে রীতি মেনে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে আসার কথা ছিল সাকিবের। সেদিন চোট পাওয়ায় মেজাজটা এতটা খারাপ হয়েছিল, বাঁহাতি অলরাউন্ডার সংবাদ সম্মেলনেই আসেননি, পাঠিয়েছিলেন কোচ স্টিভ রোডসকে। ম্যাচ হারের পর সাধারণত অধিনায়কেরা আসেন। এ দিনও সাকিব আসেননি। সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ জানতে চাওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বলেছিলেন, ‘বাকি ব্যাটসম্যানদের জিজ্ঞেস করুন কেন তারা ভালো ব্যাট করতে পারল না।’ গতকাল আবার সাকিব আসেননি সংবাদ সম্মেলনে। অধিনায়ক কেন সংবাদ সম্মেলন এড়িয়ে চলছেন, সেটির উত্তরে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেছেন, ‘কারণ তো নেই, এখানে মেটার অব চয়েস, সামনে হয়তো আসবে।’ পরে জানা গেল, গতকাল সংবাদ সম্মেলনে না আসার আসল কারণ, শরীরটা ভালো নেই বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের।

Share Button

     এ জাতীয় আরো খবর