April 13, 2026, 10:43 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সুলশার

মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সুলশার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্লাবের ভুলে আগেই জানা গিয়েছিল, কে হতে যাচ্ছেন জোসে মরিনিয়োর উত্তরসূরি। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। নরওয়ের সাবেক ফুটবলার উলে গুনার সুলশারকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ভুল করে সুলশারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিতে যাওয়ার ঘোষণাটি দিয়ে বসে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। পরে তা মুছে ফেলা হয়। পরে বুধবার সকালে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে সুলশারের নাম ঘোষণা করা হয়। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন সুলশার। ১৯৯৮-৯৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউনাইটেডের ২-১ ব্যবধানে জেতা ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করেন তিনি। ১১ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড প্রিয় ক্লাবের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি।

ক্লাবের ওয়েবসাইটে সুলশার বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে রয়েছে। এই দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরাটা দুর্দান্ত ব্যাপার। ভীষণ মেধাবী একটা দল, স্টাফ ও ক্লাবের সবার সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।

২০০৭ সালে অবসর নেওয়ার পরের তিন বছর ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ টিমের কোচিং করান সুলশার। এরপর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বদেশের ক্লাব মলডার দায়িত্ব পালন করেন তিনি। মাঝে এক বছর ছিলেন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির কোচ। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে মলডার দায়িত্ব নেন ৪৫ বছর বয়সী এই কোচ। ইউনাইটেডের কোচ হওয়ার আগে ছিলেন সেই দায়িত্বেই।

দলের সাম্প্রতিক ব্যর্থতার দায়ে মঙ্গলবার সকালে মরিনিয়োকে কোচের পদ থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। লিগে শেষ ছয় ম্যাচে ইউনাইটেড জিতেছে মাত্র একটি, ফুলহ্যামের বিপক্ষে ৪-১ গোলে; তিনটি ড্র, দুটি হার। সবশেষ গত রোববার লিভারপুলের মাঠে ৩-১ গোলে হারে দলটি।

১৭ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। ১৯৯০-৯১ মৌসুমের পর ইংল্যান্ডের শীর্ষ লিগের এই পর্যায়ে এটাই দলটির সবচেয়ে বাজে অবস্থা।

Share Button

     এ জাতীয় আরো খবর