April 9, 2026, 5:51 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিপিএলে টিকিটের মূল্য অপরিবর্তিত থাকছে

বিপিএলে টিকিটের মূল্য অপরিবর্তিত থাকছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিপিএলের ষষ্ঠ আসরের জন্য টিকিটের নতুন মূল্য ধার্য করেনি প্রতিযোগিতার গভর্নিং কাউন্সিল। ক্রিকেটপ্রেমীরা পঞ্চম আসরে যে মূল্যে টিকিটি কিনেছিলেন একই মূল্যে কিনতে পারবেন এই আসরের টিকিটও।

মঙ্গলবার এতথ্য দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

শেখ সোহেল জানান, ‘টিকিটের দাম আগের আসরে যা ছিল ওইদামেই এবার বিক্রি করছি। তেমন কোনো পরিবর্তন নেই। যে দামে টিকিট ছিলো ওই দামেই থাকবে।’

বিপিএলের গত আসরের টিকিটের মূল্য

ঢাকা: শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ডে ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারিতে ৫০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

সিলেট: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্টান্ড ২০০ টাকা।

আসছে ৫ জানুয়ারি মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসরের খেলা।

Share Button

     এ জাতীয় আরো খবর