বগুড়া প্রতিনিধিঃ
রবিবার বিকালে বগুড়া সদরের কালিবালা মধ্যপাড়া সোনার বাংলা পরিষদ কর্তৃক
আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল মেস অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসাবে উক্ত ফুট বল মেসের উদ্বোধন করেন সোনার বাংলা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ১৯ নং ওয়ার্ড এবং সমাজ সেবক এস এম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড শ্রমিক লীগের সহ সভাপতি সালেক প্রাং,যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ সরদার,সোনার বাংলা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক জালাল খলিফা,জাসাস নেতা সুমন শেখ, শ্রমীকলীগ নেতা সিজু সরদার,জুয়েল শেখ,সুহেল শেখ,নুর আলম, মানিক চক বিলডাস এর স্বত্ত্বাধীকারী স্বাধীন ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন খেলাধুলা করলে সকল অন্যায় কাজ থেকে দুরে থাকা যায়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভাল থাকে এবং দেশ বিদেশে সুনাম অর্জন করা যায়।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল