April 9, 2026, 4:11 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাকিব ব্যর্থতার কারণ অন্যান্যের জিজ্ঞেস করতে বললেন

সাকিব ব্যর্থতার কারণ অন্যান্যের জিজ্ঞেস করতে বললেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অধিনায়ক ব্যাটিংয়ে সফল, অন্যরা কেন পারলেন না? সেই উত্তর দিতে চান না সাকিব আল হাসান নিজে। বাংলাদেশ অধিনায়ক ব্যর্থতার কারণ জিজ্ঞেস করতে বললেন অন্য ব্যাটসম্যানদের কাছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইনিংস ছিল যেন এক ঘোড়ার রথ। দলকে টেনেছেন কেবল সাকিব। চার নম্বরে নেমে খেলেছেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস। অতিরিক্ত বাদ দিলে দলের বাকি সব ব্যাটসম্যান মিলে করেছেন ৬০ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৯ ওভারে গুটিয়ে যায় ১২৯ রান করে। উইকেট খুব কঠিন ছিল না। প্রতিপক্ষের বোলিং ছিল না খুব ভয়ঙ্কর। কিন্তু একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছেন দায়িত্বজ্ঞানহীন শটে। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় অনায়াসেই।

ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা তো বটেই, সাকিব নিজেও দেখিয়েছেন যে চাইলে যে এখানে টেকা যায় এবং দ্রুত রান করা যায়। অন্যরা কেন পারল না? ম্যাচ শেষে অধিনায়ক বললেন, কারণটা অন্যান্যের কাছেই জানতে চাওয়া উচিত।

“টস ছাড়া আজকে কিছুই আমাদের ঠিকঠাক হয়নি। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। উইকেট বেশ ভালো ছিল, অন্তত ১৭৫ রান করা উচিত ছিল আমাদের। অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করা উচিত, কেন তারা ভালো ব্যাট করেনি। সবার হয়ে উত্তর আমি দিতে পারি না।”

“যেটি বললাম, কিছুই কাজে লাগেনি আজ। যেটাই চেষ্টা করেছি আমরা, সফল হইনি। এই ম্যাচ থেকে অনেক শেখার আছে।”

Share Button

     এ জাতীয় আরো খবর