April 9, 2026, 8:50 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রিয়াল ছাড়ার কথা কখনো ভাবিনি: মার্সেলো

রিয়াল ছাড়ার কথা কখনো ভাবিনি: মার্সেলো

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইউভেন্তুসে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ার কথা কখনোই ভাবেননি তিনি।

এ বছরের জুলাইয়ে ক্রিস্তিয়ানো রোনালদো ইটালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার পর মার্সেলোর দল বদলের সম্ভাবনা নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর হয়।

সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদ্রিদে থেকেই অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মার্সেলো। সম্প্রতি আবারও রিয়ালের প্রতি ভালোবাসার কথা জানান এই লেফট ব্যাক।

“আমার মনে কখনো রিয়াল ছাড়ার এবং বিকল্প খোঁজার ভাবনা আসেনি।”

“আমি সবসময় রিয়াল মাদ্রিদে থাকতে সম্ভাব্য সব কিছুই করেছি। আর আমি মাঠে কত সময় খেললাম তা নিয়ে কখনো ভাবি না।”

“যদি আমি প্রতি ম্যাচে ১৫ মিনিট করে পাই, তবে আরও বেশি সময় খেলতে এবং আরও জিততে ঐ ১৫ মিনিটে আমি আমার সর্বস্ব নিংড়ে দেব।”

২০০৭ সালে টিনএজার হিসেবে রিয়ালে নাম লেখানোর পর ক্লাবটির হয়ে চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

Share Button

     এ জাতীয় আরো খবর