চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মোঃ এয়াছিন মজুমদার লন্ডনের দ্য অনারেবল সোসাইটি অব দ্য
মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। তিনি মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের সাবেক মেম্বার মরহুম আবদুল মালেকের তৃতীয় পুত্র। এজন্য তিনি মহান রবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, এয়াছিন মজুমদারকে সম্প্রতি লন্ডনের দ্য অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া তিনি লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি), একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ডিগ্রি, লন্ডন সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয় থেকে শরণার্থী ল (রেফিউজি স্টাডিজ) এ এমএসসি ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন ল এবং এলএলবি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।এক প্রতিক্রিয়ায় এয়াছিন মজুমদার জানান, দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল