March 15, 2026, 6:45 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

টাঙ্গাইলে সালিশ চলাকালে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলে সালিশ চলাকালে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সালিশে আজগর আলী বয়াতি (৭৬) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাতুলী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ওসি এ কে এম কাউছার চৌধুরী জানান, সকালে আজগর আলীর বাড়ির ওপর প্রতিবেশী আবু বক্করের একটি গাছ হেলে পড়ে। আজগর আলী তাকে গাছটি কাটতে বললে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে দুপুরে এ ব্যাপারে সালিশের আয়োজন করা হয়। সালিশের একপর্যায়ে আবু বক্কর ও তার লোকজন লাঠি দিয়ে আজগর আলীকে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর