April 9, 2026, 2:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশ বিশ্বকাপের দল গুছিয়ে এনেছে

বাংলাদেশ বিশ্বকাপের দল গুছিয়ে এনেছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ধীরে ধীরে আকার পাচ্ছে পরিকল্পনা। বিভিন্ন পরীক্ষার ফল হাতে। তাই বিশ্বকাপের দল গোছানোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, সবশেষ দুটি সিরিজের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আনবেন না তারা।

বিশ্বকাপের আগে এখনও পাঁচ মাস সময় আছে। তবে এই সময়ে ¯্রফে একটি করে দ্বি-পাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ থাকায় পরীক্ষার সুযোগ খুব একটা নেই মাশরাফিদের। বিশ্বকাপের দলটাকে এক সাথে খেলাতেই লেগে যাবে ওই ম্যাচগুলো। তাই আর কোনো পরীক্ষা-নিরীক্ষার দিকে যাবে না বাংলাদেশ।

টানা তিনটি সিরিজ জয় দিয়ে বিশ্বকাপের প্রাক-প্রাথমিক প্রস্তুতি ভালো হয়েছে বাংলাদেশের। মাশরাফি জানান, এই সিরিজগুলোর প্রাপ্তি তাদের কাজ বেশ সহজ করে দিয়েছে।

“খুব ভালো কয়েকটি ব্যাপার আছে। (মেহেদী হাসান) মিরাজ বছর ধরেই খুব ভালো অবস্থায় আছে। টিম ম্যানেজমেন্ট যখন ওকে নিয়েছিল, তখন হয়তো আশা করেনি ও এতোটা ভালো করবে। সৌম্য (সরকার) মোটামুটি থিতু হচ্ছে। ইমরুল (কায়েস) আছে আশেপাশেই।”

“১৬-১৭ জনের একটি দল আছে। আমার মনে হয়, ওরা যদি সবাই ফিট থাকে, কোনো দুর্ঘটনা না হয়, তাহলে বেশির ভাগ ক্রিকেটার এখান থেকেই যাবে। কেউ চোটে না পড়লে বা ফর্ম একেবারেই বাজে না হলে…। বিশ্বকাপের আগে আছেই হয়তো আর সাতটি ওয়ানডে। খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।”

Share Button

     এ জাতীয় আরো খবর