April 9, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লঙ্কানদের লড়াই সাউদির তোপ সামলে

লঙ্কানদের লড়াই সাউদির তোপ সামলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ম্যাচের কেবল সেটি চতুর্থ ওভার, কিন্তু উইকেট নেই তিনটি! টিম সাউদির বোলিং তোপে শুরুতেই টালমাটাল শ্রীলঙ্কা। কিন্তু দিমুথ করুনারতেœ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের প্রতিরোধ ও নিরোশান ডিকভেলার প্রতি আক্রমণে লঙ্কানরা লড়াইয়ে ফিরেছে দারুণভাবে।

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৭৫ রান তুলেছে শ্রীলঙ্কা।

এই সংগ্রহ হয়তো দারুণ কিছু নয়। তবে শুরুতে যেভাবে হানা দিয়েছিল বিপর্যয়, সেটি থেকে অন্তত ঘুরে দাঁড়াতে পেরেছে লঙ্কানরা। শুরুর তিনটিসহ সাউদি নিয়েছেন ৫ উইকেট। কিন্তু ওই তিনজনের ব্যাট উদ্ধার করেছে শ্রীলঙ্কাকে।

বেসিন রিজার্ভের উইকেট খুব সবুজ না হলেও ছিল সবুজাভ। আর্দ্রতার কারণে শুরুতে ছিল একটু নরমও। নতুন বল কাজে লাগানো ছিল জরুরি। টস জিতে বোলিংয়ে নামা কিউইদের শুরুতেই সেই কাক্সিক্ষত সাফল্য এনে দেন সাউদি। ম্যাচের দ্বিতীয় ওভারে ফেরান দানুশকা গুনাথিলাকাকে। চতুর্থ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভা ও কুসল মেন্ডিসকে। শ্রীলঙ্কার রান তখন ৩ উইকেট ৯।

সেখান থেকে দলকে টেনে তোলেন করুনারতেœ ও ম্যাথিউস। ওই সেশনে আর উইকেট হারায়নি শ্রীলঙ্কা, লাঞ্চে যায় তারা ৩ উইকেটে ৭৩ রানে। দ্বিতীয় সেশনেও দলকে অনেকটা এগিয়ে নেন দুজন। লাঞ্চের পর কিউইদের বোলিংয়ের ধারও যেন যায় কমে। বিশেষ করে ট্রেন্ট বোল্ট ধুঁকছিলেন লেংথ ও সুইং খুঁজে পেতে।

জুটি ভাঙতে কিউইরা কৌশল নেয় একের পর এক শর্ট বলের। কাজ হয় সেটিতেই। নিল ওয়াগনারের শর্ট বলে ৭৯ রানে আউট হন করুনারতেœ। ভাঙে ম্যাথিউসের সঙ্গে তার ১৩৩ রানের জুটি। সাউদি আক্রমণে ফিরে একটু পর শর্ট বলেই ফেরান লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে।

ম্যাথিউস খেলছিলেন দুর্দান্ত। কিন্তু শর্ট বলের দাওয়াই কাজে দেয় তার জন্যও। রাউন্ড দা উইকেটে করা শর্ট বলে ৮৩ রান করা ব্যাটসম্যানকে ফিরিয়ে সাউদি পূর্ণ করেন টেস্টে অষ্টম ৫ উইকেট।

৬ উইকেটে ১৮৭ রান নিয়ে শ্রীলঙ্কা তখন আবারও বিপাকে। এবার ত্রাতা হয়ে আসেন ডিকভেলা। সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে এই কিপার ব্যাটসম্যান রান তুলতে থাকেন দ্রুত। আরেকপাশ থেকে খুব সহায়তা পাননি বাঁহাতি ব্যাটসম্যান, নিজের মতো খেলেই এগিয়ে যান।

দিনের শেষ বলে শ্রীলঙ্কা হারায় নবম উইকেট, সকালের দুর্দশা বিবেচনায় বিকেলটা তবু ছিল তাদের স্বস্তির। ১০ চারে অপরাজিত ৭৩ রানে দিন শেষ করেছেন ডিকভেলা।

 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৭৫/৯ (গুনাথিলাকা ১, করুনারতেœ ৭৯, ধনাঞ্জয়া ১, কুসল ২, ম্যাথিউস ৮৩, চান্দিমাল ৬, ডিকভেলা ৭৩*, দিলরুয়ান ১৬, লাকমল ৩, রাজিথা ২; বোল্ট ১/৭৭, সাউদি ৫/৬৭, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়াগনার ২/৭৫, এজাজ ০/১৪)।

Share Button

     এ জাতীয় আরো খবর