April 9, 2026, 11:14 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাসেল-পোলার্ড বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে নেই

রাসেল-পোলার্ড বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে নেই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশের বিপক্ষে প্রথম ঘোষিত টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন চার জন, দলে এসেছেন পাঁচ জন।

গত ৮ অক্টোবর বাংলাদশ সফরের টি-টোয়েন্টি দল দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ সদস্যের সেই দল থেকে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল ও অ্যাশলি নার্স। চোটের জন্য নেই কাইরন পোলার্ড ও ওবেড ম্যাককয়।

শুক্রবার দেওয়া ১৫ সদস্যের দলে কিপার ব্যাটসম্যান শেই হোপের সঙ্গে যোগ হয়েছেন নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামস।

গত জানুয়ারিতে ৭ টি-টোয়েন্টির শেষটি খেলেছিলেন পেসার কট্রেল। বিস্ফোরক ব্যাটসম্যান পুরান ও পেসার উইলিয়ামস বিপিএলের নিয়মিত মুখ।

বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে নির্বিঘেœ খেলার জন্য বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই না করা এভিন লুইস টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ভারত সফরে ছিলেন না এই বিস্ফোরক ওপেনার, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেননি তিনি। গত অগাস্টে বাংলাদেশের বিপক্ষেই সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন লুইস।

আগামী সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, ক্যারি পিয়ের, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), এভিন লুইস, দিনেশ রামদিন, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল, ওশান টমাস।

Share Button

     এ জাতীয় আরো খবর