April 15, 2026, 5:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শ্রীলঙ্কায় বরখাস্ত সাবেক বাংলাদেশি কোচ

শ্রীলঙ্কায় বরখাস্ত সাবেক বাংলাদেশি কোচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

লঙ্কান ব্যাটিং কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে থিলান সামারাভিরাকে। ইংলিশদের বিপক্ষে নিজেদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শাস্তিই যেনো পেলেন বাংলাদেশের এই সাবেক ব্যাটিং কোচ।

সামারাবিরাকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছে লঙ্কান ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ইংল্যান্ডের বিপক্ষে ভরাডুবির পর থেকে বোর্ডে চলছে অসন্তোষ। টিম ম্যানেজমেন্ট থেকে কোচিং স্টাফে সব জায়গাতেই আসতে যাচ্ছে বড় পরিবর্তন। তারপরই ধারাবাহিকতায় সামারাবিরাকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

নতুন ব্যাটিং কোচ হিসেবে এরইমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন লুইসকে। এর আগে লুইস ডারহ্যাম কাউন্টি দলের প্রধান কোচ হিসেবে কাজ করতেন। ৪৮ বছরের লুইস, আগামি সপ্তাহে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর দলের সঙ্গে যোগ দেবেন। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত লঙ্কান ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শুধু সামারাবিরাই নন। একই সঙ্গে লঙ্কান ক্রিকেটে চাকরি হারিয়েছেন ফিল্ডিং কোচ মনোজ আবেকিউরামের। দুজনই নিউজিল্যান্ড সফর পর্যন্ত দলের সঙ্গে আছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর