March 25, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে রেলক্রসিং এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে দুর্ঘটনা ঘটলেও সকাল ৮টার দিকে পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ওসি ওসমান গণি বলেন, লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ শনাক্ত না হলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর