April 6, 2026, 2:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্য অনুষ্ঠান

গৌরনদী প্রতিনিধি

mostbet

বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি সমাজে উদ্যোগে সেক্রেট হার্ট মিলনায়তনে শীতের পিঠা উৎসব ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি সমাজে সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন নির্ভীক কলম সৈনিক ও চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহির, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক মানিকগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর হারিশ মিজান, শিক্ষাবিদ ডঃ বিনয় ভূষণ রায়, উত্তরন সাংস্কৃতিক সংঘের সাধারন সম্পাদক কবি আব্দুল হাকিম, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, কবি লেখক দীনেশ চন্দ্র মন্ডল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহমেদ হীরা, গৌরনদী রিপোর্টার ইউনিটির সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি সমাজে সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনিষ চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন কবি আব্দুল মতিন, ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, স্কুল শিক্ষক সুদাম চন্দ্র পাল, মোঃ মাসুদ, বিনয় ঋৃশি। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথি, কবি, লেখক সাহিত্যিক ও সুধী বৃন্দের মাঝে শীতের বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর