April 13, 2026, 5:14 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসির নতুন উড়োজাহাজে কী নেই!

মেসির নতুন উড়োজাহাজে কী নেই!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মাঠে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৪-০ গোলের জয়ে ফ্রি কিক থেকে করেছেন অপূর্ব দুটি গোল। তাঁর দলও আছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। মাঠের বাইরেও কম যাচ্ছেন না বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা। ১২ মিলিয়ন পাউন্ড খরচ করে নিয়েছেন নতুন জেট উড়োজাহাজ। মেসির জন্য বিমানটি নতুন হলেও গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের উড়োজাহাজটি ২০০৪ সালে তৈরি। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আরামে ঘুরে বেড়ানোর জন্য কী নেই বিমানটিতে! আছে ১৬টি আরামদায়ক আসন। দুটি বাথরুম। থাকছে স্বয়ংসম্পূর্ণ একটি রান্নাঘরও! বার্সেলোনা তারকা বিমানটি কিনে নেননি। লিজ নিয়েছেন। তবে পুরো উড়োজাহাজেই আছে মেসির নিজস্বতার ছোঁয়া। লেজের অংশে নিজের জার্সি নম্বরটা বড় করেই লিখিয়েছেন। সিঁড়ির প্রতিটি ধাপেই লেখা হয়েছে তাঁর সন্তান ও স্ত্রীর নামÑ ‘লিও, আন্তোনেলা, থিয়াগো, সিরো ও মাতেও।’ তবে মজার বিষয় হলো মেসির উড়োজাহাজপ্রীতি থাকলেও তাঁর বাড়ির ওপর দিয়েই যেকোনো ধরনের আকাশযানের চলাচল নিষিদ্ধ। শুধু মেসির বাড়ির জন্যই বার্সেলোনার ‘এল প্রাত’ বিমানবন্দরের সম্প্রসারণ সম্ভব হচ্ছে না! চলতি বছরের শুরুতে বার্সেলোনার উপশহর গাভা ও কাস্তেলদেফেলেসের পাশে রানওয়ে সম্প্রসারণ করতে চেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু মেসির বাড়ির জন্যই আপাতত প্রকল্পটি বাতিল করা রয়েছে। তার কারণ, বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরেই মেসির বাড়ি।

Share Button

     এ জাতীয় আরো খবর