April 16, 2026, 7:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিলেটে কিশোর হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেটে কিশোর হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেটের বিয়ানীবাজারে কিশোর নিজু আহমদ (১৬) হত্যা মামলায় ছাত্রলীগ নেতা কলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার কলিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের জামাল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক জামাল হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। ২০১৫ সালের ২ জানুয়ারি সাড়ে ১০টার দিকে পৌরশহরের দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের জামাল হোসেন গ্রুপের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন মাংসের দোকানের কর্মচারী পৌরশহরের কসবা সুবেল মিয়ার ছেলে কিশোর নিজু আহমদ। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন। ঘটনার পর সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু চালক শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ জাবিদ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনকে প্রধান করে আরও ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর