January 19, 2026, 1:22 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে থানায় মিথ্যা অভিযোগ দেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে হয়রানির শিকার ওই পরিবারটি বর্তমানে মানবতার জীবন-যাপন করছে।

mostbet

হয়রানির শিকার উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামের আবু বক্করের ছেলে সেরাজুল ইসলাম (৩৯) বলেন, তার প্রতিবেশী মৃত তছির উদ্দিনের ছেলে খবির উদ্দিন এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তিনি বলেন, খবির উদ্দিন প্রায় ১৬ বিঘা জমি বহু বছর ধরে তাদের পরিবারের অগোচরে ভোগ দখল করে আসছেন। ২০২২ সালের দিকে বিষয়টি নজরে আসে সেরাজুল ইসলামের। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে সালিশি বৈঠক ডাকেন। ওই বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক সেরাজুল ইসলাম হলেও ওই জমি ছেড়ে দিতে খবির উদ্দিন অপারগতা প্রকাশ করেন।ফলে সেরাজুল ইসলাম জমি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। এ বিরোধের জেরে খবির উদ্দিন গত ৪ ডিসেম্বর সেরাজুলসহ আরও কয়েক জনের নামে গঙ্গাচড়া মডেল থানায় নয় লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যা একটি অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।

স্থানীয়রা বলেন, ছিনতাইয়ের অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। মূলত জমি নিয়ে বিরেধের জেরে সেরাজুলকে হয়রানি করতে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করার কোন সুযোগ নাই।

Share Button

     এ জাতীয় আরো খবর