জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম
সভা অনুষ্ঠিত হয়েছে।১১ ডিসেম্বর মঙ্গলবার বিদ্যালয় ভবনে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য ইছরাক আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য তেরা মিয়া, কাওছার মিয়া, মতিন মিয়া, হাজী চান মিয়া, নুরুজ্জামান নুর, আজমল হোসেন মিঠু, শামীম আহমদ, মজনু মিয়া, মন্তোশ দাস প্রমূখ। সভায় সর্বস্মতিক্রমে সাংবাদিক ফখরুল ইসলামকে ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।এদিকে-সাংবাদিক ফখরুল ইসলামকে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া অভিনন্দন জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ডিসেম্বর ২০১৮/ইকবাল