মোস্তাফিজুর রহামান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীর উল্যাবাজারে বার্ষিক ব্যাডমিন্টন খেলা
প্রতিযোগীতা২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (১০ ডিসেম্বর) রাতে নজরুল ইসলাম বড়বাবুর সভাপতিত্বে ভরতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা প্রতিযোগীতা উদ্বোধন করেন ভরতখালী ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ফুলছড়ি সরকারী কলেজের প্রভাষক আবুল হাসনাত সমী বারী।উদ্বোধনী খেলায় সোনারপাড়াকে ২-০তে পরাজিত করে উলাব্যাজার। ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজক শহিদুল ইসলাম, জানান, এই প্রতিযোগীতায় দ্বৈত জুটিতে ২০টি টিম এবং ১০টি একক টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন রাশেদ রাজন।এসময় অনকে গণ্যমান্য ব্যাক্তিবর্গ এলাকাবাসী আনন্দঘন ও জমকালো পরিবেশে ব্যাডমিন্টন প্রতিযোগীতা উপভোগ করে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ডিসেম্বর ২০১৮/ইকবাল