April 8, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ইবি শিক্ষক নুরুল ইসলামের পিএউচডি ডিগ্রী অর্জন

ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ

mostbet

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম পিএচইডি ডিগ্রী অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আলী আকবরের তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রী অর্জন করেন।
তার পিএইচডি এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘এক্সাক্ট সলিউশন টু দি ফ্রাকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্যাল ফিজিক্স’।গত ৭ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় তার পিএচইডি ডিগ্রীর বিষয়টি চুড়ান্তভাবে পাশ হয় বলে জানা যায়।তার গবেষনায় ‘ভগ্নাংশে ডিফারেনশিয়াল সমীকরন’ এর বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জানান, ‘সিগন্যাল প্রসেসিং ওয়েভসহ সকল প্রকার ট্রাভেলিং ওয়েভ এর ক্ষেত্রে ফেকশনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে, যা এই গবেষনায় উঠে এসেছে। তাছাড়া ক্লাসিক্যাল মেকানিকস এর ডিফারেনশিয়াল ইকুয়েশন এর মডেল গুলো ফ্রাকশনাল মডেলে রূপান্তর করা সম্ভব হবে।’সহকারী অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে অনার্স এবং ২০০৪ সালে মাস্টার্স পাশ করেন। ২০১০ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর