April 14, 2026, 7:31 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতের ‘প্রথম’ অস্ট্রেলিয়ার শেষের প্রতিরোধ ভেঙে

ভারতের ‘প্রথম’ অস্ট্রেলিয়ার শেষের প্রতিরোধ ভেঙে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল আগের দিনই। তবে অনুমিত চিত্রনাট্যে শেষ দিনে নাটকীয়তার ছোঁয়া আনল অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার। সম্ভাবনা জাগাল অভাবনীয় কিছুর। তবে ঠিকই জিতল ভারত। বিরাট কোহলির দল গড়ল ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। অস্ট্রেলিয়া সফরে এই প্রথমবার প্রথম টেস্ট জিতল ভারত।

অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে ভারত। এগিয়ে গেছে চার ম্যাচের টেস্ট সিরিজে।

শেষ ইনিংসে ৩২৩ রান তাড়ায় সোমবার শেষ দিনে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৯১ রানে। অস্ট্রেলিয়ায় ১২ বারের সফরে সিরিজের প্রথম টেস্টে এই প্রথমবার জয়ের স্বাদ পেল ভারত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ৪৫ টেস্টে এটি ভারতের মাত্র ষষ্ঠ জয়।

৪ উইকেটে ১০৪ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই হারায় তারা ট্রাভিস হেডকে। ইশান্ত শর্মার দুর্দান্ত বাউন্সারে হেড ফেরেন ১৪ রানে।

শন মার্শ ও টিম পেইন এরপর লড়াই চালিয়ে গেছেন। লাঞ্চের আগে ও পরে দুজনের লড়াই থামিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১৬৬ বলে ৬০ রানে ফিরেছেন মার্শ, অধিনায়ক পেইন করেছেন ৪১। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৮৭, অপেক্ষা বড় পরাজয়ের।

কিন্তু হারার আগে হারতে চাইল না লোয়ার অর্ডার। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক শুরু করলেন প্রতিরোধ। অষ্টম উইকেটে যোগ হলো ৪১ রান।

২৮ রান করে স্টার্ক ফিরলেন মোহাম্মদ শামির বলে। কামিন্সের সঙ্গে এরপর নাথান লায়নও লড়াই করলেন দৃঢ়প্রতিজ্ঞতায়। নবম জুটিতে এলো আরও ৩১ রান।

অস্ট্রেলিয়ার জয় তখনও বেশ দূরে। কিন্তু শেষ জুটিতে লায়ন ও জশ হেইজেলউডের ব্যাটে সেই লক্ষ্য কাছে আসছিল একটু একটু করে। লায়ন খেললেন দুর্দান্ত সব শট। হেইজেলউডের একেকটি ডিফেন্সে তালির জোয়ার বইল গ্যালারিতে। উঁকি দিতে শুরু করল অসম্ভব এক জয়ের স্বপ্ন।

৩২ রানের সেই জুটি থামালেন শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন। হেইজেলউডের বিদায়ে বাঁধভাঙা উল্লাসে মাতল ভারতীয়রা। লায়ন তখন অপরাজিত ৩৮ রানে।

গোটা ম্যাচেই দারুণ বোলিং করা বুমরাহ, শামি ও অশ্বিন শেষ ইনিংসে নিয়েছেন তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলে ১১টি ক্যাচ নিয়ে কিপার রিশাভ পান্ত ছুঁয়েছেন বিশ্বরেকর্ড। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে ৭১ দুর্দান্ত দুটি ইনিংস খেলে ম্যাচের সেরা চেতেশ্বর পুজারা।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামি শুক্রবার, পার্থে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ২৫০

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৩৫

ভারত ২য় ইনিংস: ৩০৭

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১ (আগের দিন ১০৪/৪)(মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*, হেইজেলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫, বিজয় ০/১১)।

ফল: ভারত ৩১ রানে জয়ী

সিরিজ: চার ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা

Share Button

     এ জাতীয় আরো খবর