April 12, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব: যোশি

বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব: যোশি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার মনে করেন সুনীল যোশি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ জানান, সাকিব মাঠে থাকলে অনেক দিক থেকে সুবিধা পায় দল।

অসাধারণ একটি ক্রিকেট মতিষ্ক আছে সাকিবের। বোলিংয়ের সময় ব্যাটসম্যানদের পড়তে পারেন খুব দ্রুত। সামর্থ্য আছে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। ফিল্ডিংয়ে সব সময়ই থাকেন তৎপর। এই মানের একজন খেলোয়াড় যে কোনো দলের জন্যই বড় সম্পদ। যোশি খুশি এমন একজন ক্রিকেটার দলে থাকায়।

“আমার মনে হয় সাকিব কেবল আমাদের নিজস্ব প্রতিভা নয়, সে সারা বিশ্বেরই সেরা ওয়ানডে ক্রিকেটার। আপনি যদি তার মান দেখেন, আমি ওর রান কিংবা উইকেটের কথা বলছি না, ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হিসেবে ও খুব দক্ষ এবং অসাধারণ এক প্রতিভা। মাত্র কয়েকটা সেশনেই ও যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যায়।”

“আমাদের একজন সাকিব আছে, যে অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্যে অনেকের চেয়ে অনেক এগিয়ে। ওর উপস্থিতিতে সব সময়ই দলের সুবিধা পাওয়া উচিত।”

Share Button

     এ জাতীয় আরো খবর